STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract Classics

4  

Sanghamitra Roychowdhury

Abstract Classics

অবিরত

অবিরত

1 min
428

বেলা যায় দ্রুত গড়িয়ে,

রোদে ভেজা শুকনো হয়ে ওঠা পাতা,

আর কুয়াশায় অবসন্ন সূর্যমুখীর মতো।

ঝুঁকে পড়া মেরুদণ্ড নিয়ে,

বেদনায় আর্দ্র রক্ত ঘামতেল হয়ে জমাট, 

কারিকুরি কপালে গালে আঁকে পুরাতন ক্ষত।

আঁধারের গর্ভে পথ হারিয়ে,

শীতঘুমে অলস মস্তিষ্ক কোষে কোষে, 

অবসাদে জীর্ণ সময় বয় ঘন্টার তালে অবিরত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract