STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

যদি জানাতো

যদি জানাতো

1 min
230

যদি জানাতো

মানিক চন্দ্র গোস্বামী


বাতাস যদি গাছের পাতায়

শোনাতো গোপন কথা,

বেদনা সিক্ত মনের গভীরে

রইতো না কোনো ব্যথা।

নদী যদি কলকল তানে

জানিয়ে যেতে পারে,

কোথায় বাধা পেয়েছে স্রোতে,

আঘাত করেছে কারে।

শোনাতে যদি পারতো আকাশ

ব্যথার কাহিনী তার,

জলদ মেঘে ঘিরছে কেন,

ঘনাইছে আঁধার।

যদি কোনোদিন পর্বত তার

দাঁড়িয়ে থাকার ব্যথা,

অম্বর বা ধরিত্রীকে

জানাতো মনের কথা।

সাগর যদি জানিয়ে যেত

বালুকাবেলায় ছুঁয়ে,

উথাল পাথাল তরঙ্গ কেন 

লুপ্ত তটের পায়ে।

তৃণদল যদি জানিয়ে দিতো

পদাঘাতের ব্যথা,

মাথা উঁচিয়ে মান্যতা পেতো

চারিত্রিক নম্রতা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract