STORYMIRROR

Manjula Acharya

Classics Others

4  

Manjula Acharya

Classics Others

বৃষ্টি

বৃষ্টি

1 min
281

ওগো বৃষ্টি , কি অপরূপ তব সৃষ্টি

তোমার পরশ সত্যিই বড় মিষ্টি

উত্তপ্ত ধরাধামে ঢালো শীতল জলধারা

তোমায় পেলে সবাই হয় আনন্দে আত্মহারা

পৃথিবী হয় শস্য শ্যামলা তব আগমনে 

টুপটাপ শব্দে কত গান ভরে মনে

জল ভরা মেঘ ভাসে আকাশের গায়

মন ময়ূরী নেচে ওঠে তারে তাকায়

তোমার বক্ষে শোভে যে বিজুলির মালা

তুমি ডেকে আনো আলো আঁধারে খেলা

গুরু গুরু রবে বেজে ওঠে তব মাদল

ঝড়ো হাওয়ায় মন যে হয় পাগল

এসো এসো নব যৌবনা সুন্দরী বরষে

আলুলায়িত কেশ প্রকৃতি হাসে হরষে ।।



Rate this content
Log in

Similar bengali poem from Classics