STORYMIRROR

Sankha sathi Paul

Classics

3  

Sankha sathi Paul

Classics

গোলাপ

গোলাপ

1 min
406

চাকরিটা হল না

ঘুষ দিতে না পারার অপরাধে

অথচ এটাই আমার শেষ সুযোগ ছিল ভালোবাসায় 

আমার প্রেমিকা হেঁটে চলে গেল দৃশ্যপটের বাইরে

পার্কের বেঞ্চে বসে হজম করছি পরাজয়।

হাত ধরে কেউ ডাকে, সহসা 

ভাবি, ফিরে এল প্রেম

মুহূর্তে ভুল বুঝতে পারি।

ওটা কেউ না

গোলাপের ফেরীওয়ালা বাচ্চা এক মেয়ে। 

আজ রোজ ডে - - গতবছর প্রেমিকা বলেছিল।

অকারণে কিনি লাল গোলাপ 

ঘড়ি দেখি কবজি উল্টে

লাস্ট ট্রেন পেয়ে যাব ঠিক 

মা আমার গোলাপ ভালোবাসে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics