STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Fantasy Others

3  

Nityananda Banerjee

Abstract Fantasy Others

একলা স্বাধীনতা

একলা স্বাধীনতা

1 min
210

স্বাধীনতা নিরঙ্কুশ নয় ; নিষ্কন্টকও ;

রথ দেখা কলা বেচা হয় না কখনো ,

হে মানুষ তুমি তাই বারবার ঠকো ;

বেড়েছে বয়স; বুদ্ধি পাকেনি এখনো ।


মুক্ত গগনে উড়ে ডানা মেলে দিয়ে ;

কিছুটা স্বাধীন তারা হয়তো বা বটে,

নিয়মনীতির জাল শরীরে বিছিয়ে ;

পড়ে থাকো বিছানায় যা ঘটার ঘটে ।


আকাশই স্বাধীন কোথা ; ঢাকে মেঘরাশি ;

অকালে প্রদীপ্ত ভানু ; যায় অস্তাচলে ,

কখনো কি সারা মাসে দেখ চাঁদের হাসি ;

পড়ে না ছায়াও তার উত্তাল জলে ।


স্বাধীনতা কখনোই উচ্ছৃঙ্খলা নয় ,

বরঞ্চ তা' মানসিক বিমূর্ত ধারণা ,

জীবন মরণ তাই নিয়মিত হয় ;

প্রতিবাদ প্রতিরোধ পদ সঞ্চারণা ।


যে বলে একা নাকি সবসময় বোকা ;

শুধু শুধু মন খারাপ বিছানায় শুয়ে,

একাকীত্বও স্বাধীনতার মস্ত এক ধোঁকা;

বিজন অরণ্যে পড়ে থাকা হাত ধূয়ে ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract