STORYMIRROR

Siddhartha Singha

Classics

3  

Siddhartha Singha

Classics

দরজা

দরজা

1 min
333

দরজাটা কোনও রকমে খুলে ক'পা এগিয়েছি

সামনে আর একটা দরজা।

তার পর আর একটা

আর একটা

আর একটা।

কোনওটা বাঁয়ে, তো কোনওটা ডাইনে

কোনওটা আবার এ দিকে ও দিকে।

আমি একটার পর একটা খুলছি

রুমাল বের করে মুখ মুছছি

ঘাড় মুছছি

পা আর চলছে না।

একটা একটা করে কম চাবি তো বানালাম না

চাবির থোকাটাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

হাত টনটন করছে

আর যতই এগোচ্ছি

ততই সামনে এসে দাঁড়াচ্ছে একটার পর একটা দরজা

একটার পর একটা দরজা

একটার পর একটা দরজা...


Rate this content
Log in

Similar bengali poem from Classics