STORYMIRROR

Siddhartha Singha

Abstract Others

3  

Siddhartha Singha

Abstract Others

উড়ো চিঠি

উড়ো চিঠি

1 min
165


রাত বারোটা

শহরের রাস্তায় নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট

কুকুরের চিৎকার বেপরোয়া হেডলাইট

মেঘের উড়ো চিঠি আশার ঝাড়বাতি

বৃষ্টি ধুয়ে দেয় সেই অজানার ঠিকানা 

রাতের চৌখুপি আস্তানার মাঝে

অভিশাপের মোড়কে আদিরিপুর

অগ্নুদগার ,কেউটেরা জেগে ওঠে

সদ্য ফোটা ফুলের যৌবন বাগিচায়।

জারক লেবুর গন্ধ জড়ানো উড়োচিঠি

আসে না প্রতীক্ষার

বিভাজিকার মেঘলা আঁধারে

নরকের সন্ধিপত্র কেউটের নিঃশ্বাসে

যন্ত্রণার বিষ লেখে মৃত্যুর উড়ো চিঠি



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract