STORYMIRROR

Siddhartha Singha

Romance Others

3  

Siddhartha Singha

Romance Others

আবার সেই দোল

আবার সেই দোল

1 min
254


আমাকে দেখে তুমি ছুটে গিয়ে চিলেকোঠায় খিল তুলেছিলে

আমি তো রং-চং মেখে তখন ভূতযত বলি রং নয় রে, লাল আবিরতবু তোমার সেই এক

ই--- না না না...তার পর দিব্যি কাটাকাটি তুমি বলেছিলে, তা হলে একগাদা নয়, একটুখানি।

মনে পড়ে?সেই চৈত্রে আবিরের ছলে তোমাকে সিঁদুর পরিয়েছিলাম।

বোনের মুখে এ কথা জানতে পেরেপুকুর পাড়ে বসে তুমি খুব কেঁদেছিলে

আমিও ভয়ে আর ও-মুখো হইনিমাসির বাড়ি সেই আমার শেষ যাওয়া।

এত দিন বাদে এই সেদিন শুনলামওই ঘটনার পর তুমিও নাকি আর কারও সিঁদুর নাওনি সিঁথিতে সত্যি?

আবার তো সেই চৈত্র মাস আবার সেই দোলআসব?সেই সে দিনের মতো? 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance