STORYMIRROR

Debashis Bhattacharya

Classics

3  

Debashis Bhattacharya

Classics

ধরনীর মাঝে এসেছিনু একা

ধরনীর মাঝে এসেছিনু একা

1 min
487

ধরনীর মাঝে এসেছিনু একা 

জানিতে অজানা বিষয় 

জানিতে কিছুই পারিনে আমি 

চেয়েছি কেবলি তোমায় 


তুমি যে সবার আপনার জন 

না হও প্রকট নিকটে 

তারে ধরা দাও চায় যে তোমায় 

নিজেকে বিলাতে সবারে


জীবন তরী বহে সদাই

পরশ পাওয়ার আশায় 

মরণের পরে পায় যেন ঠাঁই

তোমারি চরণ তলায় 


নই আমি একা দ্বিতীয় তুমি 

রয়েছো সবার অন্তরে 

একে আর দুইয়ে নেই কোনো ভেদ 

মহামিলনের সঙ্গমে 


বেদনা-যাতনা সয়েছি সবই 

দিয়েছি "আমি" তোমায় 

তোমারি মাঝারে সৃষ্টি যে মোর 

তোমারি মাঝারে লয় 


জীবন-মৃত্যু পারাপারে তুমি 

অনন্ত তোমার স্বরূপ 

বিশ্বজগৎ পারে না ধরিতে 

অন্তরে তুমি অরূপ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics