STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Fantasy Inspirational

দেখবো বলে তোমায় আমি

দেখবো বলে তোমায় আমি

1 min
286

দেখবো বলে তোমায় আমি

মূর্তি গড়েছি

তোমায় তুষ্ট করতে গিয়ে

উপোস থেকেছি

তোমায় কাছে পাবো বলে

তীর্থে ভ্রমণ করেছি

খুঁজতে গিয়ে তোমায় আমি

বইয়ের পাতা উল্টেছি

বিশ্বজগৎ ঘুরেও তোমার

ঠিকানা মেলেনি

সবার নয়নে নয়ন মিলায়ে

তোমায় খুঁজিনি

হয়নি পূজা তোমায় দেবার 

আমার প্রেমাঞ্জলি

লুকিয়ে হাসো প্রাণের মাঝে

ওগো মোর অন্তর্যামী


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy