STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

5  

Manik Goswami

Classics Fantasy

মোহময়ী রূপ

মোহময়ী রূপ

1 min
550

মোহময়ী রূপ

মানিক চন্দ্র গোস্বামী


নীল আকাশে শুভ্র মেঘের মনোমোহিনী রূপে,

ছিন্ন করার তরে;

কালো মেঘে বেড়াজাল পাতে,

ধরিবে অরুনেরে।

বেশ তো ছিল উজ্জ্বল এক

সোহাগ ভরা দিন,

মুছে গেলো দিনের হাসি,

নিভলো আলোক-বীণ।

মনের খুশি পড়লো চাপা

হঠাৎ অন্ধকারে,

ঘন কালো জলদ খোঁপায়

নীলাকাশ ঘিরে ধরে।

সারাদিন ছিল উচ্ছ্বলতা,

হৈ হুল্লোড় খেলা;

শুভ্রতাকে সঙ্গে নিয়ে

বাহারি রঙের মেলা।

ঠাঁই নিয়েছে বাদল কালো

পুরো আকাশ জুড়ে,

দিনের খুশি হারিয়ে গেছে

মলিনতার ভিড়ে।

ঝড়ের দাপটে উড়ছে ধুলো,

নুইছে মাথা গাছের,

প্রকৃতি মেতেছে ঘোর তান্ডবে,

মহড়া উগ্র নাচের।

ভাঙলো হঠাৎ মেঘের বাঁধন,

ছিড়লো আস্তরণ,

শুরু হয়ে গেলো তাল ও ছন্দে

ঝমাঝম বরিষণ।

বর্ষা শেষে সিক্ত ধরণীর

মোহময়ী নব রূপ,

ক্লেদ, গ্লানি ধুয়ে প্রভার দীপ্তি,

মনোরম, অপরূপ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics