চন্দ্রকলা
চন্দ্রকলা
তোমার আননে চাঁদ সেদিন দুফালি হয়ে ঢলে পড়েছে
আমার মনের প্রেম তুলশী তলায়।
শীতের সকাল আলুথালু চুলে পড়া মিষ্টি রোদের কাছে
হার মেনেছে জ্যোৎস্না।
তাই তুমি গাছের মতো নীরবে বলছো অনেকদিন আছি ধৈর্য্য ধরে শকুন্তলা অপেক্ষায়।
কাছে এসো জড়িয়ে ধরো চুম্বন করো দুফালি ওই চাঁদে
বৃন্দাবনী আনন্দে।
আমি যে তোমার চন্দ্রকলা।

