STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

ছড়িয়ে দিতে চাই

ছড়িয়ে দিতে চাই

1 min
4

ছড়িয়ে দিতে চাই

নিখিল মিত্র ঠাকুর 

২১/২/২৪


জনম চষা বাংলা ভাষা

আমার মাতৃভাষা,

আমার পড়া আমার লেখা,

বলতে শুনতে খাসা।


আমার প্রেমে আর বিরহে,

বাংলা আসে আগে,

এই ভাষাতেই শত্রুর প্রতি

ফুঁসে উঠি রাগে।


এই ভাষাতেই করছি আমি 

শিক্ষা দীক্ষা অর্জন,

বাড়ছে আমার নিত্য নতুন,

মান মর্যাদা সম্মান।


আমার জীবন আমার মরণ 

বাংলা ভাষা ঘিরে,

তার মহিমা ছড়াতে চাই 

সারা বিশ্ব জুড়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics