STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

চাতক ছিল জলের আশায়

চাতক ছিল জলের আশায়

1 min
491

চাতক ছিল জলের আশায়

গগনপানে চেয়ে

বাবুই দোলে গাছের টঙে

আপন নিলয়ে বসে


হঠাৎ তুফান এলো ধেয়ে

বরুণকে সাথে লয়ে

বৃক্ষ হলো ভূপতিত

বাবুইয়ের বাসা ভেঙে


শাবকের রোদন-বিলাপ

বাবুইয়ের সন্তাপ-সংশয়

সব হারিয়ে পড়েছি নিচে

আবাস মোদের কোথায়


ছোট্ট ছোট্ট পক্ষী শাবক

উড়তে ভয় পায়

বাঁচার উপায় পায়না খুঁজে

আকাশপানে তাকায়


অধীর চাতক হাঁমুখে বলে

জলেই প্রাণটা বাঁচে

স্তম্ভিত হয় সৃষ্টিকর্তা

কি করবে ভেবে মরে


জীবন পেয়ে জীবন নেবো

এমন জীবন চাইনাকো

জীবন শিউলি পড়ুক ঝরে

সবাই চলুক শান্তিতে 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy