STORYMIRROR

Manjula Acharya

Abstract Inspirational Others

3  

Manjula Acharya

Abstract Inspirational Others

বৃক্ষ

বৃক্ষ

1 min
144

মাটির স্তর ভেদ করে খুলিলাম আঁখি

ঝলমল সূর্যালোক শরীরে নিলাম মাখি 


বর্ষার বারি পাতে অঙ্গ নিলাম ওগো ভিজিয়ে

ধীরে ধীরে বাড়লাম আমি শাখা প্রশাখা মেলায়ে


রোদ বর্ষা শীত বসন্ত সবাই হলো আমার মিত

মহানন্দে শুনলাম আমি ওগো আকাশেরসঙ্গীত 


পাখিরা বাঁধিলো বাসা আমার ঘন ডালে

আমার ডালে দোলে তা হাওয়ার তালে 


সবার খাদ্য চিন্তায় বর্ষাকে ডেকে আনি

সবার মনে কত রঙ ভরি যে আমি 


সব বিষ পান করে ঢেলে দিনু অমৃত

প্রতিদিন মারে আমায় কেমন মূঢ় বলো ত


প্রভু ক্ষমা করো তারে শুভ বুদ্ধি শেখাও

আমি বাঁচলে, সে বাঁচবে এই রাস্তা দেখাও।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract