STORYMIRROR

Sulata Das

Tragedy Fantasy Others

3  

Sulata Das

Tragedy Fantasy Others

বঞ্চনা

বঞ্চনা

1 min
232

    অভিমানের পারদ চরম সীমায়

মেঘ জমেছে মনের পাড়ায়,

    বৃষ্টি হয়ে নামল সে

ভিজিয়ে দিল চোখের পাতা।


    বাঁধ ভেঙেছে চোখের জলে,

দুচোখ ছাপিয়ে বইছে সে

   চোখের জলের নেই কোন রং

নীরবে সে যায় শুধু বয়ে। 

  

    নিজের কষ্টগুলো একান্ত আপন

অনেক দামী তা আমার কাছে,

   অন্তরে সংগোপনে রাখি তারে,

মনে ভয়-তা ন্যাকামি না লাগে 

    লোকচক্ষুর বাঁকা নজরে। 


   দুঃখগুলো দুঃস্বপ্ন ভেবে

মন যত তাকে ভুলতে চায়,

   স্মৃতিগুলো সামনে এসে 

ভুলবার পথ রোধ করে দাঁড়ায়।


    আজ এ উদাস বাদল দিনে

অকারণে মনে তুমি দিলে উঁকি 

   মনে পড়লো কিছু পুরোণো কথা 

ভুলে যাওয়া কিছু ব্যাথার স্মৃতি।


    চেয়েছিলাম প্রেমের সাগর-

এঁদো কুয়াও জুটলো না-

    গাত্রবর্ণ দেখতে গিয়ে-

মনের আলোর বিচ্ছুরণ 

   তুমি দেখলে না!


     ধন-সম্পদের হিসেব কষলে তুমি-

নিখাদ ভালবাসা বুঝলে না,

   রূপের ডালি খুঁজলে তুমি

মনের সৌন্দর্য দেখলে না। 


    মন খারাপের কালো মেঘে 

হৃদয় যখন যায় ছেয়ে-

    মনের মাঝে যখন আমার 

বিরহ তুফান যায় বয়ে-

   জমতে থাকা অভিমান গুলো

যখন ঝমঝম বৃষ্টি হয়ে ঝরে-

   খুব জানতে ইচ্ছে করে প্রিয়-

তোমার পাষাণ মন কে কি তা-

   এতটুকুও ভেজাতে পারে!!



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy