STORYMIRROR

Moitreyee Ghosh

Romance Tragedy Others

2  

Moitreyee Ghosh

Romance Tragedy Others

ভ্যালেন্টাইন ডে

ভ্যালেন্টাইন ডে

1 min
343


উত্তরের হাওয়া যখন একটু একটু করে

শীতের চাদর গোটাতে শুরু করে,

না শীত না উষ্ণের সেই ছুঁই ছুঁই মুহূর্ত

এক দৌড়ে ছুঁয়ে যায় 

ফুলফুলে প্রেমীদের মন,

একটা ভালো সময়ের শুভারম্ভে

শুদ্ধ হয় জগতের আত্মা।

ভালোবাসার মুহূর্ত দল চিহ্ন আঁকে

ঝাউবনে, জলের কিনারে, নয়তো

সমুদ্রের গানে,

চলমান জীবন ক্লান্তি মোছে

প্রেমের আশ্রয়ে,

বাতাসে ভেসে আসে ভ্যালেন্টাইনের

মিষ্টি সুবাস,

সিক্ত হয়, পূর্ণ হয় জীবনের

চতুরঙ্গ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance