বাঙালির প্রেম
বাঙালির প্রেম
বাঙালির প্রেম আসে যৌবনে
মনের মিলন হয় অতি সংগোপনে
কখনও দক্ষিণ হাওয়ায় বা কখনও বর্ষায় -
আবার কখনও হৃদয়ের মাঝের গভীর আকুলতায়।
না বলা শব্দেরা ভাব পায় তখন,
অবহেলায় যখন তখন
এলোমেলো করে দিলো ঝোড়ো হাওয়া এসে মনের ঘরে
হাওয়ার নিষ্ঠুর কশাঘাতে মন আমার নুইয়ে পড়ে,
কল্পনা সব হারিয়ে যায় কোথায় বাস্তবতার জোরে
পুরোনো স্মৃতি সব গল্পকথা লাগে, মন অন্যকথা শোনে,
এভাবেই চলে বাঙালির প্রেম তাদের উজ্জীবিত যৌবনে।

