STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

আমার মেয়েবেলা

আমার মেয়েবেলা

1 min
318

সেদিন ছিল আমার মেয়েবেলা,

সেদিন আমরা ছিলাম বছর দশের 

দুদিকে দুই বেণী ঝুলিয়ে কাঁধে,

স্কুলের পথে একসাথে দল বেঁধে-

একে অন্যের হাত ধরে আমাদের এক হয়ে পথ চলা। 


এমনি করেই কেটে গেল কয়েক বছর,

কখনও আপন, আবার কখনও হলাম পর।

বিনুনী দুই আস্তে আস্তে উধাও-

বেছে নিলেম নিজেই নিজের নাও।

ভাঙল খেলা, সাঙ্গ হল মেলা,

এটাই আমার মেয়েবেলা। 


কিন্তু ভেঙেও ভাঙল নাতো সেতো,

হল জড়ো যেথায় আছে যত,

দীর্ঘদিনের অদর্শনের পরেও-

পক্ক কেশ ভাঙতে পারেনি তো,

ফেলে আসা দিনগুলি আমার একলা ,

আমার মেয়েবেলা। 


নাওগুলি ফের ফিরতে চাইল তীরে,

দেখা হল ফেলে আসা নীড়ে,

চালশে লাগা চশমা খুলে ফেলে,

হাঁটুর ব্যথার যন্ত্রনাটা ভুলে–

আবার সবাই একসাথে, আর

সঙ্গে আমার মেয়েবেলা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational