STORYMIRROR

Sankha sathi Paul

Classics

3  

Sankha sathi Paul

Classics

আলিঙ্গন

আলিঙ্গন

1 min
372

আমার ছিল মস্ত আকাশ

হলদে রঙের ঘুড়ি

অবসরের সোহাগ সেটাই

মনখারাপের জুড়ি

লাটাই হাতে গল্প লিখি

দুরন্ত রূপকথা 

উড়িয়ে ঘুড়ি তড়বড়িয়ে

একান্ত চুপকথা 

কোত্থেকে এক মেঘের পরী

ঈশান কোণে ঘর 

ঘুড়ির সাথে দুরন্ত প্রেম

গোপন সয়ম্বর

পাই নি খবর মাটির থেকে 

কেমন করে কী যে 

হঠাৎ দেখি আমার ঘুড়ি 

সোহাগ মেখে ভিজে 

চমকে উঠে একনজরে 

হারায় সুতোর খেই 

হাতের নাগাল পেরিয়ে গেল

ধরতে গেছি যেই

হারিয়ে গেছে আমার ঘুড়ি 

মেঘের কল্পলোকে

জড়িয়ে আছি নিঃস্ব লাটাই

নামকরণের ঝোঁকে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics