STORYMIRROR

Krishna Banerjee

Classics

4  

Krishna Banerjee

Classics

যদি বন্ধু হোবি বল

যদি বন্ধু হোবি বল

3 mins
227

                        যদি বন্ধু  হোবি  বল

                     ( প্রাপ্ত বয়ষ্কদের জন‍্য )

                      কলমে - কৃষ্ণ ব‍্যানার্জী

                                 আজ প্রায় পঁচিশ বছর পর কলেজের বন্ধুরা একত্রিত হলাম। কমবেশি সকলের চুলেই পাক ধরেছে। আমরা প্রায় একুশজন দেখাকরলাম আমাদের পুরাতন ঠিকায়। যদিও সবটাই ফেসবুকের দৌলতে সফল হলো। বিদ‍্যালয়ের চৌকাঠ পারহয়ে আমরা সাত বন্ধু একই কলেজে ভর্তি হলাম। কলেজ বা বন্ধুদের নাম বলছিনা একটি বিশেষ কারণে। যাইহোক মনে একটা বল রয়ছে যেহেতু সাত যন্ত্র এক কলেজে। তখন কলেজ ইউনিয়ন বলতে একটাই দল, আমি অবশ‍্য নবম শ্রেণি থেকেই দল করতাম। বন্ধুদের সাথে নিয়ে নিয়েছিলাম ফলে ভর্তি হতে সমস্যা হয়নি। সুপ্রিয়ার সাথে প্রথম আলাপ কলেজের প্রথম দিন। ওরাও জনা তিনেক ছিলো। আমরা নিজেরাই তখন আমাদের শ্রেণিকক্ষের অনুসন্ধান করছি ঠিক সেই সময় সুপ্রিয়া এসে জিঙ্গাসা করে কমার্সের রুম কোনটা? মাথায় একটু বদ বুদ্ধি প্রথম থেকেই ছিলো। কলেজে একটা ফাঁকা রুম ছিলো যেটা বিশ্রামাগার হিসাবেই পরিচিত, আড্ডা মারবার জন‍্য ঐ রুমটা আগেই উদ্ধার করেছিলাম আমরা। ওদের ঐ ঘরে ঢুকিয়ে বাইরে থেকে আটকে চলে যাই। প্রথম দিন অনার্সের প্রথম ক্লাসটা মিস হয়ে যাওয়ার ফলে প্রচন্ড চটে যায় আমার উপর যদিও কিছুক্ষণ পর দরজা খুলেদিয়ে ক্ষমা চেয়েছিলাম কিন্তু সেই মুহুর্তে  ক্ষমা মিলেনি। 

                                মেয়েটি প্রচন্ড সরল। অপরাধ আমরা করেছি নিজরাই উপলব্দি করেছিলাম ওরা চাইলেই প্রিন্সিপালের কাছে গিয়ে নালিশ জানাতেই পারত কিন্তু সেটা করেনি। এরপর মাস তিনেক কোন কথা হয়নি তার সাথে। কলেজ ভোট নিয়ে ব‍্যস্ত হয়ে পড়েছিলাম। দুই একটা বিরোধী দল থাকার ফলে ভোট করাতে হয় নিয়মের বিরোধীতা করে নমিনেশন তোলা একটু কঠিন ছিলো তবে বিরোধী শক্তপক্ত না হওয়ার ফলে আমি নমিনেশন পেলাম। আমরা তখন আনন্দ করছি। আমাদের কলেজটা বিটিরোডের গায়ে। গাড়িথেকে নেমে রাস্তাটা পার হতে হয়। আমরা দোতলার বারান্দা দিয়ে দেখলাম সুপ্রিয়া গাড়িথেকে নামতে দেখলাম তার কয়েক মুহুর্ত পড়েই দেখি রাস্তার ধিরে একটা ভির জমেছে। ভির দেখে ছুটে গিয়ে দেখি সুপ্রিয়া মাটিতে পরে। তখন পর্যন্ত ওর প্রতি আমার তেমন কোন উপলব্ধি ছিলোনা কিন্তু একটি মেয়ে দুর্ঘটনার শিকার আর কেউ তাকে তুলছেনা। একটা অটোকে ডাকলাম অটো এসে দাঁড়াত ওকে তুলে অটোতে তুলতে যাবো একজন বলে ভাই এটা পুলিশ কেশ এভাবে নিয়ে যাবেন না। মাথাটা চট করে গরম হয়ে যায়। একটা বন্ধুকে দিয়ে সুপ্রিয়াকে গাড়িতে তুলতে বলে এগিয়ে এসে লোকটির গালে সপাটে একটা চাটি বসিয়ে বলি এটাও পুলিশ কেশ আপনি এখানেই অপেক্ষা করুণ পুলিশ এলে রিপোর্ট লেখাবেন কেমন। এটা যদি আপনার ঘরের কেউ হতো তখনকি আপনি এটাই বলতেন? এটুকু বলে আমি অটোতে উঠে ওনাকে বলি কাছেপিটের একটি হসপিটালে নিয়ে চলুন দাদা। মিনিট দশেকের দূরত্বে একটি সরকারি হসপিটালে ভর্তি করে সুপ্রিয়ার বাড়িতে খবর দেওয়া হয়। ডাক্তার চেকআপ করে জানান তেমন কিছুই হয়নি সামান্য চোট লেগেছে আর ভয়পেয়ে সঙ্গা হারিয়েছে। মনটা হলকা হয়েগেল। কিছুক্ষণ পর ওর বাবা - মা এলেন ওনাদের হাতে ওকে তুলেদিয়ে আমরা বিদায় নিতে যাচ্ছি এমন সময় সুপ্রিয়া একটু হালকা গলায় বলে ধন্যবাদ। আমরা থেমে যাই আমি ওরসামনে এগিয়ে গিয়ে বলি অনেক হয়েছে চটপট সুস্থহয়ে কলেজে আসতে হবে নইলে আমার একটা ভোট কমে যাবে তাইনা। এবার সুপ্রিয়া একটু হেসে বলে তাবলে তোকে ক্ষমা আমি করছিনা।

                               সেই তুই আজো তুইতেই রয়ে গেল। দীর্ঘ কুড়ি বছর হয়েগেল আমরা একসঙ্গে কিন্তু তুইথেকে বেরতে পারেনি সুপ্রিয়া। প্রসঙ্গ শেষে বন্ধুরা হো হো করে হেসে ওঠে সুপ্রিয়া বলে আমি ওকে প্রথমেই বলিছিলাম যদি বন্ধু হোবি বল তাহলে সঙ্গ দেব আমি। আমরা সেদিনো বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি আর আগামীতেও বন্ধুই থাকতে চাই কিন্তু একটা জিনিস বুঝতে পারছিনা খালিপেটেকি প্রেমআলাপ বেশিক্ষণ চলে কে কি এনেছিস বারকর। ব‍্যাগথেকে একটা লম্বা পলেথিন টেনে বারকরে একজন বলে চল এটাকে মাঠে বেছাই। ঘাটের সামনে অনেকটা ফাকা জায়গা একই ভাবে রয়েছে ওটা পেতে গোল হয়ে বসে পড়ি সকলে ব‍্যাগথেকে টিফিন বক্সগুলো বারকরে সামনে রাখা হয়। এটাই প্লান ছিলো কারণ এই টিফিন বক্সের মধ‍্যেই লুকিয়ে রয়েছে অতীতের মধুর মুহুর্ত গুলো।

                          🙏 সমাপ্ত  🙏


Rate this content
Log in

Similar bengali story from Classics