STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Others

4  

Nityananda Banerjee

Classics Fantasy Others

যেটুকু স্মৃতি

যেটুকু স্মৃতি

1 min
486

যেটুকু স্মৃতি রয়েছে হৃদয়ে বন্দী ;

তাহারা সবাই জড়িয়ে গেছে ঋণে,

যেটুকু প্রীতি হয় আজ অনুসন্ধী ;

একমুঠো রোদ পায়নি তাহারা দিনে ।

ঝকঝকে আলো রাতের নিয়ন বাতি;

আঁধার ফুঁড়ে দেখতে চায় আকাশ ,

দিনের বেলাও আমার আঙ্গনে রাতি ;

মাড়িয়ে আসে দুইপায়ে পচা ঘাস ।

যেটুকু স্মৃতি স্থবির হয়েছে মনে ;

মদির মেদুর বিরহ বিধুর রূপে,

করে পায়চারি চপল দুই চরণে ;

খোঁজ নিতে আসে মৃতশাবকের স্তুপে ।

বালিয়াড়িতে ফেলে আসা সেই পথ ;

নোনাজলে ভেসে যায় সব চিহ্ন,

ধ্বস্ত হয়ে মাস্তুল তোলা রথ ;

ভগ্নাংশের স্মৃতিরা হয় যে ছিন্ন ।

পাখি ফিরে নীড়ে পথটুকু তার চিনে ;

মানুষ হয়ে বারবার করি ভুল,

বাঁচতে পারিনি অন্তরে বিষ বিনে ;

আঁখি তারা যেন রক্তজবা ফুল ।

যেটুকু স্মৃতি ইতিহাস হয়ে থাকে ;

স্মৃতি বিভ্রাট ভীষণই যে ভয়ঙ্কর,

বেঁচে থাকাটাই ক্ষণেক্ষণে যেন ডাকে ;

মানব মনে ঝড় উঠে প্রলয়কর ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics