STORYMIRROR

Debashis Bhattacharya

Romance Others

3  

Debashis Bhattacharya

Romance Others

যেদিন তুমি ডাকবে মোরে

যেদিন তুমি ডাকবে মোরে

1 min
131

যেদিন তুমি ডাকবে মোরে

তোমারি প্রাঙ্গনে

যেথায় তোমার নিত্য আসর

বসে সমাগমে

থাকবে সেথায় কত কত

বিশ্বের অধিপতি

বহির্দ্বারে রহিবে এ দীন

দাঁড়ায়ে একাকী 

সকলি তোমায় দিবে কত

ভান্ডার অগুন্তি                    

নেই তো কিছু মোর আঙিনায়

সাজাবো ডালি

অবহেলা, অনাদর আর লাঞ্ছনা

মোর সাথী

সহেছি সবই নীরবে ব্যথা

জানিয়া তোমারি

তাইতো বলি থেকোনা দূরে                                   

আমাকে ছেড়ে 

দিতে যে চাই হৃদয় পুষ্পে

ভালোবাসা অঞ্জলি 

তোমার স্মৃতি বক্ষে ধরে  

যাবো পারাপারে  

তুমি ছাড়া কেউ নেই 

মোর ভুবনে  


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance