STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

3  

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

তোমার গানের সুরের ছন্দে নেচে

তোমার গানের সুরের ছন্দে নেচে

1 min
1

তোমার গানের সুরের ছন্দে নেচে

ঘোরে দিবারাতি গোটা বিশ্ব 

কেন অনিত্য খেলায় মত্ত থাকো

হয়ে অবিনাশী তুমি নিত্য 


আমি অবাক হয়ে তাকিয়ে দেখি 

আকাশপানে চেয়ে

আমার হৃদয়ে নাও ভেসে যায়

তোমার প্রেমের জোয়ারে  

 

দিশাহারা হয়ে তোমাকেই ভাবি

কোন আবেশের টানে

শুকতারা হয়ে দেখো আমাকে 

হিসাব কভু মেলে না যে  


বলেছিলে তুমি আসিবে একদা

মোর পর্ণকুটির হৃদয়ে

তাই যে গো বসে দিবানিশি ভুলে

আঁধারে তটিনী সৈকতে


আমার ভেলা গেছে ডুবে

মাঝি গেছে চলে

কালের নিত্য প্রবাহে

বলোনাগো তুমি ওগো নিশীথিনী

যাবো কত কাল পরে ওকূলে


মনের ব্যথা রইলো না মনে

গেলো ঊর্দ্ধ গগনে ধেয়ে

যেথায় তোমার নিত্য আসর

বসে সমাগমে


চাহিয়া দেখিলে মোর মুখপানে

অনন্ত আলো জ্বালায়ে

নিজেরে ভুলিয়া তোমাকেই দেখি

আবেগে ভুলুন্ঠিত হয়ে


শশী তারকায় করে উল্লাস

অসময়ের এই আগমনে

নিলে তুমি টেনে কাছে এসে স্নেহে 

বসিয়া মোর এই হৃদয়ে


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy