STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

স্থান ( সনেট )

স্থান ( সনেট )

1 min
244

ধূসরিত রক্তরাগে গোধূলির বেলা ;

স্থানভেদে স্থানান্তরে করিছে গমন,

মধুকূপী তৃণোপরি করিতেছে খেলা ;

স্বস্থানে প্রস্থান কর্ম রক্তিমরমণ ।


জবাকুসুম সঙ্কাশ পার্বত্য শিখরে ;

সৌজন্যে অরুণরাঙা বিদগ্ধ নীলিমা,

অত:পর দিনমণি সকরুণ স্বরে ;

সম্ভাষে - ধরণীমাতে ! কোথায়' ছিলি মা !


এইক্ষণে ধরাতল ঘন অন্ধকারে ;

নীরব সঙ্গীহারা নিশাকর যোগে ,

নির্ঝরিণীসম বহে বৃত্তাকার ধারে ;

কালপাত্রে সমর্পিত যথা মনোরোগে।


স্থল তাহা জীবনের অস্তিত্ব আধার,

জল আর অন্তরীক্ষে প্রাণের সঞ্চার ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics