STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

সময়ের স্রোত

সময়ের স্রোত

1 min
23


সময় তো বয়ে চলে 

প্রকৃতিরই নিয়ম মেনে 

রাত আসে দিন আসে 

তারি সাথে ডানা মেলে ।

তারি মাঝে কান্না হাসি 

দুঃখ সুখের মধুর হাসি 

সাথে সাথেই চলে তাড়া 

হয়ে জীবন খেলনা বাটি ।

এই ভাবেই কাটবে সময় 

জীবনের এই খেলা ঘরে

কী লাভ বলো দাঁড় করিয়ে 

দুঃখ সুখ কে কাঠগড়াতে ।

প্রশ্ন করোনা এমন তুমি 

যার উত্তর কভু নাহি মেলে 

শুধু একটি কথা স্মরণে রেখো 

জীবনের এই ধরাতলে ।

দিন যায় দিন আসে 

সময়ের স্রোতে ভেসে 

কেউ কাঁদে কেউ হাসে 

তাতে কি বা যায় আসে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics