STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

ভিন্ন মানুষ

ভিন্ন মানুষ

1 min
11

আমরা মানুষ ভিন্ন ভিন্ন
কেউ সাধারণ কেউ অনন্য

কেউ বা বোঝে বেশি কথা
কেউ বা বোঝে কম
কেউ বা হলো সল্প বুদ্ধি
কেউ বা উত্তম ।।

কেউ বা বলে সোজা কথা
কেউ বা বলে বাঁকা
কেউ বা থাকে দল বেধে
কেউ বা থাকে একা ।।

কেউ যে বলে আমি সব
আমিই অধিপতি
কেউ যে বলে আমি তোভাই
অল্পতেই খুশি ।।

কেউ তো বলে সব আমি চাই
কিছুই তো ছাড়বো না
কেউ তো বলে ওরে বাবা আমি
তো পারবো না ।।

মানুষ একি প্রাণ একি
ভিন্ন কিছুই নয়
শুধু ভিন্ন হলো
তার চরিত্র তারই পরিচয় ।।

মানুষ বলবে অনেক কথা
দেবে নানান মত
কেউ বা বলবে ভালো কথা
কেউ বা অদ্ভুত ।।

এই আবোল তাবোল
কথা গুলো সাজিয়ে যদি নাও
দেখো তবে তোমায় তুমি
কোথায় খুঁজে পাও ।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics