STORYMIRROR

Atanu Ganguly

Romance Tragedy

2  

Atanu Ganguly

Romance Tragedy

স্মৃতিলেখা

স্মৃতিলেখা

1 min
316


তুমি কি হারিয়ে ফেলেছো

লুকিয়ে রাখা সেই গোপন চুমুর স্মৃতি 

বিষণ্ণ বিকালে মোহর কুঞ্জে

নিজেকে মেলে ধরবার উদ্দাম আকুতি


সুন্দর তুমি অধরা প্রকাশে

পালকের ছোঁয়া ঠোঁটের পরে

কি অঙ্গীকার হৃদয়ে খোঁজে

দিতে চায় সব কিছু উজাড় করে


আমার রাত স্বপ্নময়

গোলাপ পাপরি ফোটে আলিঙ্গনে 

ভাঙাচোরা এ যে জীবন

পূর্ণতা মেলে কাঙ্খিত চুম্বনে


আমার স্মৃতি সেই গোপন স্মৃতি

ভুলে যাওয়া কোন দিন যায় নাকি

এই জীবন বিচিত্র ভূমি 

সাদা ক্যানভাসে রং-তুলির আঁকি বুকি


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance