STORYMIRROR

Atanu Ganguly

Abstract Action Thriller

3  

Atanu Ganguly

Abstract Action Thriller

কল্প চিত্র

কল্প চিত্র

1 min
215

সেই পৃথিবী আসছে পরে, 

ভূমণ্ডলে কোন সুদূর পথে। 

যন্ত্র মানুষ পরিচালন করে, 

দূষণ মুক্ত এক জীবন সাথে।


মস্তিষ্ক যেনো কথা বলে, 

মনের অনুভূতি স্থান নেই সেখানে।

কোন সুদূর পথে ছুটে চলে, 

কারুর সময়ে কই, বোবা-বাক্স এখানে। 


রাত-দিনে কোনও তফাত নেই 

সূর্যের তেজ জোগায় কর্ম শক্তি।

মহাকাশ মাঝে নতুন ভুবন সেই 

বিজ্ঞানের এ কেমন অভিনব প্রযুক্তি।


এক লাফে ছোঁয়া আকাশ পথ 

জলে স্থলে তেমনি হাঁটে যেমনটা। 

প্রকৃতি জীবন মিলেমিশে নিক শপথ

সুন্দর রূপে ধরা দেবে জাগতিক জীবনটা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract