STORYMIRROR

Atanu Ganguly

Abstract Romance Fantasy

4  

Atanu Ganguly

Abstract Romance Fantasy

শরীরের খেলা

শরীরের খেলা

1 min
5

তোমার শরীরে কী আছে,

আজও বুঝে উঠতে পারিনি—

বারবার এক অদৃশ্য, না-বোঝা টান

আমাকে ছুটিয়ে আনে তোমার কাছে,

তবু তার কোনো তল খুঁজে পাই না।


তুমি যেন এক উন্মুক্ত বই—

পাতায় পাতায় কত হিজিবিজি আঁকিবুঁকি,

কত অচেনা শব্দ, কত না-বলা কথা।

প্রতিবার উত্তর খুঁজতে বসি,

প্রতিবারই তুমি নতুন হয়ে ধরা দাও।


তোমাকে পড়তে গিয়ে

আজও পারিনি নিজেকে জয় করতে—

তোমার শরীরের কাছে

বারবার হেরে যাই।


তবু আবার ফিরে আসি,

ভাবি— এবার বুঝি জিতব।

কিন্তু তোমার কাছে এসে

সব হিসেব, সব যুক্তি হারিয়ে যায়।


তোমার শরীরে এমন কী মোহ আছে,

যার টান এড়িয়ে যেতে পারি না?

আজও জানি না…

শুধু জানি,

বারবার হারতে হারতেই

তোমার কাছে ফিরে আসতে ইচ্ছে করে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract