STORYMIRROR

Atanu Ganguly

Abstract Drama Fantasy

3  

Atanu Ganguly

Abstract Drama Fantasy

স্বপ্ন

স্বপ্ন

1 min
178

আসো না কেনো? 

কত দিন তোমারই প্রতীক্ষায়, 

রাত জাগা ছেড়েছি।

বাসো না ভালো? 

দু চোখ বুজে কাতর ভিক্ষায়, 

স্বপ্ন দেখতে চেয়েছি।


পরিশ্রমী দেহ?

জীবন পথে মুখে হাসি নিয়ে, 

শুধুই ক্লান্ত হয়েছি। 

চাহিদা পূরণ?

কত কিছু তো অপূর্ণ রয়ে, 

স্বপ্ন মাঝে পেয়েছি।


আসবে কবে?

এক রাশ দমকা হাওয়ার যেনো, 

ফিরুক আশা করেছি। 

বন্ধু কি হবে?

সব কষ্ট ভুলে নিজের জন্যে, 

স্বপ্ন আঁকরে ধরেছি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract