STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

স্মৃতি হয়ে পাশে পাশে

স্মৃতি হয়ে পাশে পাশে

1 min
250

নিওনা কেঁড়ে স্মৃতিটুকু মোর

হৃদয় আঙিনা ভেঙে

পিপাসিত আমি আশায় থাকি

তব নাম লয়ে ডাকি দিবারাতি

যাক না আমার যা কিছু আছে

নেই তো ব্যথা অন্তরে

নিঃস্ব আমি স্বপ্নচারী হয়ে

বেড়াবো ভেসে যুগে যুগে

আবেগটুকুই বক্ষে ধরে

ভালোবাসা দিয়ে এঁকে


এ নয়ন যদি হেরিতে না পারে

তোমার মুরতিখানি

আমার এ কর্ণ নাহি যদি শুনে

তোমার চলার ধ্বনি

যদি এ হৃদয় নাহি দিতে চায়

সাজায়ে প্রেমের ডালি

জীবন শুধুই শুকনো পাতা

অতল সলিলে ভেজা

 

ধরিয়া রাখিব এইটুকু শুধু 

তব স্বপ্নের রেনু

মোর মরমের বেণু

জীবন যদি চায় যাক সে চলে

থেকো তুমি মোর পরানের সাথে

স্মৃতি হয়ে পাশে পাশে


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy