STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

2  

Debashis Bhattacharya

Fantasy

স্বপ্ন আমার তোমার হবো

স্বপ্ন আমার তোমার হবো

1 min
357

ঝর্ণা হয়ে ঝরবো আমি

তোমার কেশেতে

গোলাপ হয়ে থাকবো বাঁধা

তোমার খোঁপাতে

সুরমা হয়ে রাঙাবো আমি

নয়ন যুগলকে

প্রেমের লতায় জড়াবো তোমার

হৃদয় অঙ্গনকে

চন্দনেতে সাজাবো তোমার

চন্দ্রবদনকে

ছোট্ট টিপে জ্বলবো তারা

তোমার ললাটে

ইচ্ছা তোমায় কাছে পাবো

স্বপ্নের তরীতে

বিশ্বজগৎ দেখতে যে চাই

তোমার মাঝারে

সেই তোমাতেই সোঁপেছি পরান

জনমে-মরণে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy