রশিদ স্মরণে
রশিদ স্মরণে
স্বয়ং রবীন্দ্রনাথ যাঁর করেছিলেন গুণগান
সেই নিসার হুসেন খান--
তাঁর নাতিকে করেছিলেন দান
রামপুর-সহসওয়ান ঘরানার সুর তান ।
সেই তিনি , যা 'মা' সরস্বতীর বীণার ঝনাৎ ঝান
থেকেই একমাত্র নির্নিয়মান
আপন হৃদয়ে দিয়েছিলেন স্থান
বদায়ুর সেই ছোট্ট রশিদ খান
যিনি পরে পরিচিতি পান কলকাতার সন্তান ।
শৈশবে গানের প্রতি ছিলেন প্রবল অলসবান
দাদুই সংগীতের অনুশাসনে করেছেন শিক্ষাপ্রদান।
গায়নশৈলী ও কণ্ঠমাধুর্যে শ্রোতারা হতেন মুগ্ধবান
সঙ্গীতরসিকের হৃদয়ে করতেন সুরের মায়া দান ।
প্দ্মশ্রী , পদ্মবিভুষণ , বঙ্গভুষণ, মহসংগীতসম্মান
বাকী রয়ে গেলো বিপুল অপূর্ণতার মান--
এখানে সবার রশিদ ভাই , ভারতের রশিদ খান
দেবী সরস্বতীর অনির্নিত ব্যবধান হিন্দু মুসলমান
করেছিল তাঁকে খ্যাতিতে মহিমমহান
আজ হৃদয়ের অন্ত:স্থল হতে জানাই সেলামসম্মান ।
রশিদ ভাই যুগ যুগ জিও !!......
