STORYMIRROR

Nityananda Banerjee

Fantasy Inspirational

3  

Nityananda Banerjee

Fantasy Inspirational

পরিবার

পরিবার

1 min
189

আমি হতে চাইনি আকাশ ; গ্রহ তারা বক্ষে জড়িয়ে,

সমকাল দেয় নাই আশ্বাস ; সুখ সাধ চক্ষে ছড়িয়ে ।

গড়ে নিই নিজেকে তাই ; পড়ে নিতে জীবনের অধ্যায়,

কখনোই মন ছুটে নাই ; জেনে নিতে ভুল বা অন্যায় ।

ভীরু মন আনমনা হয় ; কোন খাতে বইছে জীবন ,

লোভে পড়ে পাপ বিনিময় ; সম্মুখে রাশি রাশি ধন ।

কখনও হই নাই লোভাতুর ; হিংসুটে মন তবু ধায় ,

স্বপ্নেরা ভেঙে হয় চুর ; দিনগুলো তবূ চলে যায় ।

আমি হতে চাইনি সাগর; তীরভাঙা ঢেউ কভু তুলে ,

সিক্ত করে আরই চর ; ফিরে যাইনিকো খেদ ভুলে ।

যেটুকু পেয়েছি এই হাতে; তাই দিয়ে করি তর্পণ ,

আমি সুখী পরিবার সাথে ; সেইতো আমার পরম ধন।

শিখে গেছি বিবেকের বুলি ; শিখে গেছি একসাথে চলা,

হাতে আমার আছে রংতুলি; এঁকে যাই গাছে কাঁচকলা ।

বুঝে গেছি মর্মের বাণী ; সুখ দুঃখ সবই একাকার,

রাজা তুমি পরিবারে রাণী ; বৈভব সবই যে প্রজার ।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy