প্রেম
প্রেম
তোর আঙুলগুলো বকফুল যেন ;
যেমন আমার পাতার মত গা ,
তবে তোর হাত ছোঁয়াস না কেন ;
শরীরে আমার দিয়ে পরশের ঘা !
চুলগুলো তোর উড়ে না বাতাসে ;
ঘনকালো কোন বাদল মেঘের মত,
ঝরা পাতা দেখে কিশলয় হাসে ;
সাবধান করে বলেছি তাদের কত ।
কি দেখিস এত আমার প্রতি ;
হরিণীর মত জোড়া চক্ষু দিয়ে ,
নই কামদেব তুই নোস রতি ;
ভাবিসনে আমার শিউরে ওঠা নিয়ে ।
যাচ্ছ বেড়ে পায়ের পাতা তোর ;
মাখন মাখানো অঙ্গে বেরোয় বাস ,
ইচ্ছে করে বাড়াই মনের জোর ;
ভালবেসে তোকে চিরস্থায়ী করি আশ ।

