STORYMIRROR

MD ROBIUL ALAM

Tragedy Inspirational

4  

MD ROBIUL ALAM

Tragedy Inspirational

প্রৌঢ় কারাগার

প্রৌঢ় কারাগার

1 min
269

পাড়ে বসে দেখি ডুব দেয় ছায়া

ধরা পড়ে মাছেদের ফাঁদে

এখন ঘরে ফেরার সময় তাই ফিরি

পৃথক হতে হতে পথ যেভাবে সবার জন্যে কাঁদে


এ ঘর যেন ওঁত পেতে বসে আছে প্রৌঢ় কারাগার

মেঝেয় শুয়ে থাকে বাসি রুটি কয়েদির অপেক্ষায়

অসময়ের ধাক্কায় কড়া নড়ে

হে ঈশ্বর তুমিও বিভক্ত দু‘পাল্লায়


কদাকার দেহ চিরে এ ইমাররত একান্ত আমারি

নিজের ভেতরে ঢুকে পড়ি, পথ শেষ হয়ে যায়

পড়ে থাকে বাসি রুটি আর দু চার ফোঁটা হাসির ছিটে 

অসময়ে যে যার মতো হয়ে যায় 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy