STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

পোষ্য

পোষ্য

1 min
258

পোষ্য মানে ভালবাসার নি:শর্ত বন্ধন,

পোষ্য মানে অনুপস্থিতির নীরব ক্রন্দন ।

পোষ্য মানে ইট কাঠ পাথর পাষাণমূর্তি নয়,

পোষ্য মানে বিগলিত মনে হৃদয়ের পরিচয় ।

পোষ্য মানে বিশ্ব সংসার পরিবার পরিজন,

পোষ্য মানে পোষা জানোয়ার মনুষ্য মতন ।

পোষ্য মানে অধীর চিত্তে বসে থাকা অপেক্ষায়,

পোষ্য মানে অদর্শনের নৈর্ব্যক্তিক যাতনায় ,

কাল কাটানো নীরবে নিভৃতে ; প্রিয়জনের তরে,

পোষ্য মানে বক্ষের সাহস রক্ষিত রয় ঘরে ।

পোষ্য মানে মরণের পর নয়ন জলে বিদায়,

পোন্য মানে সকল দুঃখের অবসান নির্দায় ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics