ও কেমন আছে
ও কেমন আছে
কত দিন দেখিনি তোমায়, তুমি কেমন আছ?
খুব জানতে ইচ্ছে করে,কতটা বদলে গেছো?
এখনো কি আগের মতই তুমি মিষ্টি করে হাসো?
এখনো কি তোমার হাসিতে কারো হৃদয় কাঁপে ?
আমার খুব জানতে ইচ্ছে করে।
কত দিন দেখিনি সেই চোখ, সেই মুখ, সেই হাসি,
আজো মনে পড়ে ভুলতে চাইলেও ভোলা কি যায়?
আমার যে খুব দেখতে ইচ্ছে করে তোমায়।
বিরহী প্রতিক্ষণে কত সহস্র বার তোমাকে ভেবেছি,
মনের মাধুরী দিয়ে মন- ক্যানভাসে ছবি একেছি,
বিশ্বাস করো তাতেও আমার মন ভরেনি।
জানিনা কবে দেখা হবে ? তুমি কেমন আছ?
আমার যে খুব তোমায় দেখতে ইচ্ছে করে?
খুব যে জানতে ইচ্ছে করে,কতটা বদলে গেছো।

