নতুন সাজ
নতুন সাজ
নতুন সাজ
অদ্যই শেষ রজনী
গাইবো আমরা আগমনী
নতুন দিয়েছে হাতছানি
আমরা উদগ্রীব নতুন পানে।
আর চললিশ মিনিট পরেই
তেইশ হয়ে যাবে অতীত
ভয়ের ঘটনা গুলো
সবই হয়ে যাবে পতিত ।
আমরা নতুন করে বানাবো পঞ্জিকা
যাতে থাকবে উষ্ণতা কমের পরিচিকা
থাকবে পরিবেশ শুদ্ধতার নীতি লিখা
বেশী করে থাকবে বৃষ্টি বাদলের দিন রেখা ।
থাকবে নির্বাচনের দিনক্ষণ
থাকবে উল্লেখ উন্নতির শুভ লক্ষণ
সেই লক্ষণ আমরা করবো অনুসরণ
ভারতের যেন হয় বিশ্ববরণ।
আমরা করবো নতুনের পতাকা বহন
পুরানোকে করবো সমুদ্রে নিক্ষেপণ
যাক অন্ধকার ধুয়ে মুছে যাক
নতুন দিনের আলো শোভা পাক।
এইটুকু আমাদের অন্তরের কামনা
তিনি নিশ্চয় করবেন পুরণ আমাদের বাসনা !
ঐ শোনা যায় শঙ্খ ধ্বনি ,বাজির আওয়াজ
আসছে সে, নতুনআলোক মালায় তার নতুন সাজ!
..................................................................
