STORYMIRROR

Amaresh Biswas

Fantasy

3  

Amaresh Biswas

Fantasy

নতুন বীজের সন্ধানে

নতুন বীজের সন্ধানে

1 min
452

আমার মিনতি শোন

দয়া নয়, চাইনে আশ্রয়

শুধু অভয় প্রার্থনা করি

বুকেতে সাহস আর বাহুতে বল।


আমি এই মরুভূমিতে

বীজ করব বপন।


যে বীজে সুপ্ত নতুন চারা

যার পাতার ছায়ায় পরম শান্তি পাব

তার আন্দোলনে ক্লান্তি হবে দূর

মানুষেরে সে দেবে বাঁচার প্রত্যয়।


সে বীজে সন্ধানে ফিরি চারিদিকে—

আমার মিনতি শোন ভগবান

পাহাড় না কোন নদীর তীরে পাব তার সন্ধান।      


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy