STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Tragedy

3  

Partha Pratim Guha Neogy

Romance Tragedy

মোদের সর্বনাশ

মোদের সর্বনাশ

1 min
269

জানালার কাঁচে ফোটা ফোটা বৃষ্টি 

বুকের ভিতর একরাশ কষ্টের সৃষ্টি 

সেই নীলচে বিষাক্ত কষ্টের মিছিলে

কিছু কষ্ট তুমিও দিয়েছিলে

তোমার দেয়া কষ্ট আমার চোখে আনে নোনা জল

সেই কষ্ট কেউ দেখে না ভেজে শুধু বালিশের কোনা

সর্বনাশা বৃষ্টির দিনে চায়ের কাপে গল্প জমে বেশ

কথা বলতে বলতে দুজনেই হঠাৎ নিরুদ্দেশ

তোমার মাঝে তুমি নেই আমার মাঝে আমি

স্বপ্ন নদীর তীরে দুজন হঠাৎ গিয়ে থামি

তুমি হলে আনমনা আর আমি হলেম উদাস

মনখারাপের বাদল দিনে হলো মোদের সর্বনাশ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance