STORYMIRROR

Debasmita Ray Das

Romance Fantasy

3.4  

Debasmita Ray Das

Romance Fantasy

মেঘপিওনের দিস্তা

মেঘপিওনের দিস্তা

1 min
13.4K


হতে পারতাম একপশলা বৃষ্টি

কিংবা হয়তো একটুকরো মেঘ,

মেঘপিওনের ব্যাগের ভিতর থেকে

মুক্তি পেতো কিছু সুপ্ত আবেগ।

কথা হতে পারতাম তোর প্রাণের

মনের অন্তর্লীন যা কিছু,

সুর ও হতে পারতাম তোর গানের;

সুধাধারা হয়ে বইতো তার পিছু।

নদী হয়ে বইতাম তোর বুকে

বাঁকে বাঁকে ছড়িয়ে দিতাম আলো,

ঝরে পড়তাম আলোকঝর্ণা হয়ে

বলতাম বুকে জীবনপ্রদীপ জ্বালো।

হতে কই পারলাম এসব কিছু

ভাগ্যরেখা দিল যে পথ বেঁকে,

নদী বাঁক নিল অন্য পথে

মনের মাঝে স্মৃতিটুকু রেখে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance