STORYMIRROR

Debasmita Ray Das

Abstract

4  

Debasmita Ray Das

Abstract

শূণ্য এ বুকে

শূণ্য এ বুকে

1 min
640

আমি তো সাইকো তুমি বলেছিলে আজো বুকে বিঁধে আছে

অনেক কিছুই করেছি তো তাই আর ডাকলেনা কাছে

না বলা কথাও মনের গভীরে অনেক জমে আছে

খরচের থেকে জমার সুরই বেশী কানে বাজে।


বলতে বলতে শুনতে শুনতে বোঝার টানই বাড়ে

মুগ্ধতার অবয়ব শূণ্যকায়ায় ওঠে ভরে

বোঝা তখন অনেক ভারী অনেক কঠিন সাজ

মুগ্ধ মনের অবাক রূপে বিস্মিত মন আজ।


সেদিন মনের আনন্দে মেতে ওঠা প্রাণ

গায়না আজ আর প্রাণখোলা সেই মাধুরীগান

মনের ছন্দে মন মেতেছিল যেই আলেয়াতে

মিথ্যেরূপেই প্রমাণ আজ শূণ্য ধারাপাতে।।    



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract