STORYMIRROR

Sankha sathi Paul

Fantasy

2  

Sankha sathi Paul

Fantasy

কথা রাখার নেপথ্যে

কথা রাখার নেপথ্যে

1 min
469

কবিরা আদপে রোমান্টিক হয় না

বেরসিক সংসারী বাউল

শুধু কিছু মায়াবী শব্দ নিয়ে আঁকিবুঁকি রাতদিন

যত প্রেম কাগজে অক্ষরে

কল্পনার প্রেমিকা পায় স্তুতি

হাঁটু গেড়ে বসে গোলাপও তাকেই যথারীতি

রূপালী মিথ্যা জরিবোনা রূপকথা

সবাইকেই ভুলিয়ে রাখে জাদুকরী স্বপ্ন

বাস্তবে রাত ভোর হয় অভিমানী কান্নায়

চাইতে পারে না প্রেম

বেদুইন সাজে হাতে রাখা হাত

পটু অভিনয়ের নিটোল সংসার 

বাহবা কুড়িয়ে আনে ঝোলা ভরে 

বেদুইন ইতিহাস লেখে পরাজয়ের নেপথ্যে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy