STORYMIRROR

Soumen Dutta

Romance Others

3  

Soumen Dutta

Romance Others

কনজুগাল

কনজুগাল

1 min
200

রোজ তোকে চিঠি লিখি নীলা

রোজ ভেজে চোখ গাল

রোজ তোকে ছুঁয়ে ফেলি আর

শিমুলের রঙ আরো হয় লাল


রোজ তোকে খুঁজে পাই নীলা

রোজ যেন ফোটে কাশ

রোজ শুনি কোকিলের কুহু আর

সুখের আবীর মাখে বুনোঘাস


রোজ তোকে ভাঙি গড়ি নীলা

রোজ নেমে আসি রোদ্দুরে

রোজ আমি পাখি হই...আর

মেঘ সরে যায় দূর থেকে দূরে


রোজ তোর সাথে অভিসার নীলা

রোজ তোর সাথে সাগর সাঁতার

রোজ বেঁচে ওঠা আনমনে..আর

চোখ জুড়ে আসা আবেগী আষাঢ়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance