STORYMIRROR

Soumen Dutta

Romance Others

3  

Soumen Dutta

Romance Others

মুখোশ

মুখোশ

1 min
182

তুমি জিজ্ঞেস করলে বলবো

ভালো আছি

সেটা অসত্য হলেও


আমি লিখি না আর

শব্দ খুঁজে ফিরি। ব্যর্থ হই

অকপটে বলবো এটাই


ভীষণ ভীষণ সত্যি হলেও

গোপন রাখবো

যে....

আজও রাত জাগি

সুতীব্র নেশাঘোরে আকাশ ছুঁই

চাঁদের গালে আঙুল ছুঁইয়ে

শিউলির গন্ধ পেলে

ঘুম আসে প্রশান্তির

আর

স্বপ্নের ক্যানভাসে লিখি

শব্দের সঞ্চারী


নীলা, জিজ্ঞেস করো আমায়

উত্তর দেবো...ভালো আছি


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance