STORYMIRROR

Soumen Dutta

Romance Fantasy

3  

Soumen Dutta

Romance Fantasy

ইচ্ছেপূরণ

ইচ্ছেপূরণ

1 min
287

একটা যদি সমুদ্র থাকতো আমার

সত্যি তোকে দিতাম নীলা 

তরঙ্গ উপহার


একটা যদি অরণ্য থাকতো আমার 

ঘর বানিয়ে দিতাম তোকে 

বুনো ফুল ও পাতার


একটা যদি আকাশ থাকতো আমার 

দিতাম তোকে ইচ্ছেডানা 

মেঘের দেশে ওড়ার


একটা যদি ঝর্ণা থাকতো আমার 

দিতাম তোকে তৃপ্তি আনা 

পূর্বরাগের আষাঢ়


একটা যদি বাগান থাকতো আমার 

দিতাম তোকে মন ভরিয়ে 

মহুয়া রসের বাহার


একটা যদি সুযোগ থাকতো আমার 

আমিও তোকে জানিয়ে দিতাম 

প্রেম করি যে অপার


একটা যদি কলম থাকতো আমার 

বাজিয়ে সানাই দিতাম তোকে 

মনের অভিসার


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance