STORYMIRROR

Soumen Dutta

Abstract Romance

3  

Soumen Dutta

Abstract Romance

পুনরায়....

পুনরায়....

1 min
229

দ্বিতীয় বার ঘর ভাঙে অনায়াসে

গনগনে চিতা সাজে স্বপ্নের লাশে

রাত্রি গভীরে ধ্রুবতারা হালকা হাসে

সাগর আজও সেই তরঙ্গ ভালোবাসে


দ্বিতীয় বার পথিক ঘুড়ি হয় মেঘে

কবিতায় প্রাণ কাঁদে সারারাত জেগে

ভুল...শুধু ভুল যোগে বা বিয়োগে

হৃদয় রক্তিম হয় অদৃষ্টের চাকু দাগে


দ্বিতীয় বার যাযাবর ঝোলা কাঁধে হাটে

জায়গা হয়নি যার নিওনের তল্লাটে

শেষ চিঠি আজও ঘুমে চেনা চৌকাঠে

আবেগের আসিয়ানা পোড়ে মহুয়ার বিভ্রাটে


দাড়াও ঈশ্বর....ভোর হতে আছে দেরি

দ্যাখো...জেগে আছে ক্রুদ্ধ ঝাউসারি

জীবন থেমেছে....থেমে আছে ঘড়ি

নীল বালুতটে খুঁজি অচেনা জলপরী


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract