STORYMIRROR

Soumen Dutta

Romance Fantasy

3  

Soumen Dutta

Romance Fantasy

রাত্রি আমার

রাত্রি আমার

1 min
241

রাতেই বাঁচি এই জেনেও

রাত দিয়েছে ঝড়

পাহাড় ছুঁয়ে স্বপ্নে বাঁচি

আকাশ রূপঙ্কর


রাতেই বাঁচি এই জেনেও

রাত্রি নীরব হয়

স্বপ্নে ক্ষণিক নকশা বুনি

হোক না পরাজয়


রাতেই বাঁচি এই জেনেও

রাতেই জ্বলে চিতা

চাঁদের নাচন রাতেই জমে

গোপন রূপের কথা


রাতেই বাঁচি এই জেনেও

রাতের শেষে ভোর

চিত্রপটে মেঘবালিকা

দখিন হওয়া জোর...


রাতেই বাঁচি এই জেনেও

রাতের আকাশ কালো

বিবস্ত্র হয় হলুদ সুখে 

আদিম হরিণ গুলো


রাতেই বাঁচি এই জেনেও

ব্রাত্য আমি সূর্যোদয়ে

অন্ধ আমি...বন্ধ কপাট

গাইতে শিখি ভীষণ ভয়ে


রাতেই বাঁচি এই জেনেও 

বাজবে না সেই ঘন্টা মধুর

ধ্বংসে শুনি হাসির বিলাপ

খেলনা বাটি চর্ণ-বিচুর


রাতেই বাঁচি এই জেনেও

বাগান আমার মরু

ভাঙা ছাতা ও একতারাতে

অন্য বাঁচা শুরু.....


রাতেই বাঁচি এই জেনেও

আরাধনা অনেক বাকি

আমার একার কুমারটুলি

মোনালিসার দু'চোখ আঁকি..


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance